নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুলিশের বিশেষ অভিযানে ভিন রাজ্যের তিন যুবককে গ্রেফতার করা হয়েছে ঝালদা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঝালদা-গোলা রোডের গাঁতা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তিনজনকে আটক করা হয়।
ধৃতরা হল রাহুল ওরফে ডিংলা তান্তি (২২), অমিত টোপ্পো (২৯) এবং নয়ন বাউরি (২৩)। তারা সকলেই ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা।
পুলিশ জিজ্ঞাসাবাদ করায় অভিযুক্তরা স্বীকার করেছে যে, তারা বোকারো থেকে ডাকাতি ও চুরির উদ্দেশ্যে ঝালদায় এসেছিল। ঝালদায় সম্প্রতি কয়েকটি চুরির ঘটনায় তাদের।যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।