রাজনীতি ব্লক

কেন্দ্রের জনমুখী প্রকল্পই বুথস্তরে শক্তি বাড়াবে বিজেপির, মানবাজারে দাওয়াই নেতৃত্বের

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত, মানবাজারের বিধায়ক ময়না মুর্মু, জেলা সহ-সভাপতি জনপ্রিয় ঘোষ, বিধানসভা আহ্বায়ক বাণীপদ কুম্ভকার, বিভিন্ন মণ্ডল সভাপতি সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।
কেন্দ্রের জনমুখী প্রকল্পই বুথস্তরে শক্তি বাড়াবে বিজেপির, মানবাজারে দাওয়াই নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, মানবাজার

পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল ভোট-পরবর্তী সাংগঠনিক বৈঠক। মানবাজার বিধানসভার পাঁচটি মণ্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই বৈঠকে আগামী দিনের সাংগঠনিক রূপরেখা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত, মানবাজারের বিধায়ক ময়না মুর্মু, জেলা সহ-সভাপতি জনপ্রিয় ঘোষ, বিধানসভা আহ্বায়ক বাণীপদ কুম্ভকার, বিভিন্ন মণ্ডল সভাপতি সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।

বৈঠকে নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশে বলেন, সাম্প্রতিক নির্বাচনের অভিজ্ঞতাকে সামনে রেখে বুথ ও শক্তিকেন্দ্রভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের প্রচার এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার উপর জোর দেওয়া হয়।
বৈঠক ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।