শিক্ষা ব্লক

মানবাজারে শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তুলতে শ্রীমদ রাজচন্দ্র মিশনের উদ্যোগ

সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং অবদানের স্বীকৃতি হিসেবে এদিনের অনুষ্ঠানে মানভূম মহাবিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীর হাতে বিশেষ প্রশংসার স্মারক হিসেবে টি-শার্ট ও টুপি তুলে দেওয়া হয়।
মানবাজারে শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তুলতে শ্রীমদ রাজচন্দ্র মিশনের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

শ্রীমদ্ রাজচন্দ্র মিশন এর লাভ অ্যান্ড কেয়ার শাখা এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় সম্প্রতি একটি বিশেষ সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধী এবং তাঁর আধ্যাত্মিক গুরু শ্রীমদ‌রাজচন্দ্রের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং অবদানের স্বীকৃতি হিসেবে এদিনের অনুষ্ঠানে মানভূম মহাবিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীর হাতে বিশেষ প্রশংসার স্মারক হিসেবে টি-শার্ট ও টুপি তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারে আয়োজন করা হয় বিশেষ প্রামাণ্যচিত্র ‘যুগপুরুষ’-এর প্রদর্শনী। প্রদর্শনী শেষে শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতাদের জন্য প্রামাণ্যচিত্রটির ওপর ভিত্তি করে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. তরুণ কুমার ঘোষ, প্রদীপ কুমার মণ্ডল, সুমন্ত মণ্ডল, রঞ্জন সরকার, তপন পাত্র, পবন টিব্রেওয়াল, কৃষ্ণেন্দু বিকাশ মাহাতো এবং রাজেন্দ্র প্রসাদ সোরেন। এছাড়া আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন জয়েশ বাখরা, ভারত শাহ, মৈনাঙ্ক শাহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি শিক্ষামূলক ও প্রেরণাদায়ী পরিবেশের মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত হয়।