সাধারণ খবর শহর

আবাস যোজনায় পুরুলিয়ায় ৭,৮৭৭ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৭,২৬,২০,০০০ টাকার দ্বিতীয় কিস্তি

জেলার ৭,৮৭৭ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৭ কোটি ২৬ লক্ষ ২০ হাজার টাকার দ্বিতীয় কিস্তি সরাসরি হস্তান্তরিত করা হয়। আবাসন তৈরির এই আর্থিক সহায়তা পেয়ে স্বস্তির মুখ দেখেছেন এলাকার সুবিধাভোগীরা।
আবাস যোজনায় পুরুলিয়ায় ৭,৮৭৭ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৭,২৬,২০,০০০ টাকার দ্বিতীয় কিস্তি

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বাড়ি তৈরির স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য। 'পশ্চিমবঙ্গ আবাস যোজনা'র অধীনে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগের অংশ হিসেবে পুরুলিয়া জেলার হাজার হাজার গৃহহীন ও সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল রাজ্য সরকারের সহায়তার হাত।

রাজ্যভিত্তিক এই কর্মসূচির সাথে সংগতি রেখে পুরুলিয়া জেলাতেও আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। এদিন জেলার ৭,৮৭৭ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৭ কোটি ২৬ লক্ষ ২০ হাজার টাকার দ্বিতীয় কিস্তি সরাসরি হস্তান্তরিত করা হয়। আবাসন তৈরির এই আর্থিক সহায়তা পেয়ে স্বস্তির মুখ দেখেছেন এলাকার সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায়, জেলাশাসক সুধীর কোন্থম , জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক শমীক ঘোষ সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। এ ছাড়া উপস্থিত ছিলেন যোজনার সুফল পাওয়া সাধারণ উপভোক্তারাও। প্রশাসনিক কর্তাদের মতে, এই আর্থিক সহায়তা জেলার হাজার হাজার পরিবারের মাথার ওপর স্থায়ী ছাদ গড়ে তোলার ক্ষেত্রে এক বড় প্রশাসনিক ও সামাজিক পদক্ষেপ।