নিজস্ব প্রতিনিধি , জয়পুর:
বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জয়পুর চক্রের উদ্যোগে আয়োজিত হল ঝালদা মহকুমা বিদ্যালয় স্তরের লোকনৃত্য প্রতিযোগিতা। সোমবার জয়পুর আর.বি.বি হাইস্কুলের স্বাগতম ভবনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয় মজুমদার, এআই সুজয় বসু, জয়পুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জগন্নাথ প্রামানিক, জয়পুর নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্পণ গোস্বামী প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে জেলা স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাঘমুণ্ডির বুড়দা হাইস্কুল ও জয়পুরের কর্মাটাঁড় হাইস্কুল।
জয়পুর ব্লকের বিডিও জয় মজুমদার বলেন, "বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে বাংলার লোকসংস্কৃতি ও লোকনৃত্যের প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে লোকসংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের যোগ আরও দৃঢ় হবে।"