ক্রাইম ব্লক

বান্দোয়ানে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরি

এক স্বর্ণ ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বান্দোয়ানে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বান্দোয়ান বাজারে।
বান্দোয়ানে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে চুরি

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

স্বর্ণ ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বান্দোয়ানে  । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বান্দোয়ান বাজারে।

সোমবার বিকেলে বান্দোয়ান বাজারের স্বর্ণ ব্যবসায়ী মহাদেব পাল বান্দোয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ব্যবসায়ী  পুলিশকে জানান,রবিবার তিনি বান্দোয়ান বাইপাস এলাকায় একটি বিয়ে বাড়িতে সপরিবারে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির জানালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ভেতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। খোয়া গেছে নগদ টাকা সহ সোনার অলংকার। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে বান্দোয়ান থানার পুলিশ।