ক্রাইম ব্লক

ইনস্টাগ্রামে আলাপ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

ইনস্টাগ্রামে আলাপ। তারপর বিবাহ বহির্ভূত সম্পর্ক। শেষে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে ধরনা। অস্বীকার প্রেমিকের । শেষে ধর্ষণ ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দায়ের করল প্রেমিকা। অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করল টামনা থানার পুলিশ।
ইনস্টাগ্রামে আলাপ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ইনস্টাগ্রামে আলাপ। তারপর বিবাহ বহির্ভূত সম্পর্ক। শেষে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে ধরনা। অস্বীকার প্রেমিকের । শেষে ধর্ষণ ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দায়ের করল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে টামনা থানার বড়াকডি গ্রামের। ঘটনায় প্রেমিকার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত যুবকের নাম হরি ওরফে হরিপদ মাহাতো।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ওই যুবকের সাথে ইনস্টাগ্রামে আলাপ হয় । তারপর দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত। পরে বিয়ের দাবি জানিয়ে প্রেমিকের বাড়িতে ওঠেন ওই মহিলা। কিন্তু বিবাহিত মহিলাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে হরিপদ। পাশাপাশি ওই যুবকের মায়ের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তোলেন বধূ। বধূর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও প্রতিশ্রুতি ভঙ্গের মামলা রুজু করে হরিপদকে গ্রেফতার করে টামনা থানার পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।