নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুজোর মুখে প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াল পুরুলিয়া জেলা পুলিশ। দুর্গাপুজোকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে এবং নবসোপান নামে এক সংস্থার সহযোগিতায় প্রত্যন্ত এলাকার দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা কাপড়।
শিবিরে পুলিশকর্মীরা শিশুদের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে সময় কাটান। পরে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক এবং পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী। পুজোর মরসুমে নতুন জামাকাপড় ও শিক্ষাসামগ্রী পেয়ে খুশি শিশুরাও।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সমাজের প্রান্তিক অংশের মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করতেই এই উদ্যোগ।