ক্রাইম ব্লক

বলরামপুরে পুলিশের অভিযান! ১১২০ লিটার পেট্রোল, ডিজেল, কেরোসিন উদ্ধার

গ্রামের বাসিন্দা সাগর মণ্ডলের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত আছে বলে খবর পান তদন্তকারীরা। তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়, ৫৫০ লিটার পেট্রোল, ৪৫০ লিটার ডিজেল আর ১২০ লিটার কেরোসিন। সমস্ত জ্বালানি তেল বাজেয়াপ্ত করে পুলিশ।
বলরামপুরে পুলিশের অভিযান! ১১২০ লিটার পেট্রোল, ডিজেল, কেরোসিন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

এত বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল, কেরোসিন? ঘরেই কি খোলা হয়েছে পেট্রোল পাম্প? গোপন সূত্রে খবর পেয়ে চললো পুলিশি অভিযান। আর তাতেই বলরামপুর থানার পাঁড়দ্দা গ্রাম থেকে উদ্ধার এক হাজার একশো কুড়ি  লিটার বেআইনিভাবে সঞ্চিত পেট্রোল সহ অন্যান্য জ্বালানি। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার, এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রামের বাসিন্দা সাগর মণ্ডলের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত আছে বলে খবর পান তদন্তকারীরা। তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়,  ৫৫০ লিটার পেট্রোল,  ৪৫০ লিটার ডিজেল আর ১২০ লিটার কেরোসিন। সমস্ত জ্বালানি তেল বাজেয়াপ্ত করে পুলিশ।

এই বিপুল পরিমাণ জ্বালানি তেল কোথায় থেকে আনা হয়েছিল, তা কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।