নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
আসন্ন মহরম উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য আগাম প্রস্তুতি সারল প্রশাসন। কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার সন্ধ্যায় মানবাজারের রাস্তায় নামল বিশাল পুলিশ বাহিনী। মূলত সাধারণ মানুষের মনে নিরাপত্তার আশ্বাস জোগাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ রুট মার্চ-এর আয়োজন করা হয়।
শুধুমাত্র মানবাজার ব্লক সদর এলাকাতেই নয়, সংবেদনশীলতা এড়াতে বাহিনীর রুট মার্চ ছড়িয়ে পড়ে ব্লকের বিভিন্ন প্রান্তিক গ্রামগুলোতেও।
পুলিশের এই সক্রিয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, উৎসবের মুখে পুলিশের এই টহল সাধারণ মানুষের আত্মবিশ্বাস যেমন বাড়াবে, তেমনই শান্তিশৃঙ্খলা বজায় রাখতেও সাহায্য করবে।