টুকরো খবর ব্লক

বড়ন্তি জলাধারে ডুবে মৃ*ত্যু হল এক ব্যক্তির

জলাশয়ে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁতুড়ি থানার বড়ন্তি জলাধারে। পুলিশ জানায় , মৃতের নাম রাম সরেন (৫৫)। তার বাড়ি সাঁতুড়ি থানার বেলঝুপা গ্রামে।
বড়ন্তি জলাধারে ডুবে মৃ*ত্যু হল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :

জলাশয়ে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে  সাঁতুড়ি থানার বড়ন্তি জলাধারে। পুলিশ জানায় , মৃতের নাম রাম সরেন (৫৫)। তার বাড়ি সাঁতুড়ি থানার বেলঝুপা গ্রামে।

জানা গিয়েছে,  বিয়ের পর থেকে ওই ব্যক্তি মুরাড্ডি গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন। এদিন বিকেলে বড়ন্তি জলাধারে স্নান করতে নেমে তলিয়ে যান। খবর দেওয়া হয় সাঁতুড়ি থানায়।পরে স্থানীয়দের সাহায্যে সাঁতুড়ি থানার পুলিশ তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে  জানান। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।