ক্রাইম শহর

রঘুনাথপুরে সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার ১

সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রঘুনাথপুর মহিলা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রবি কিস্কু। তার বাড়ি নিতুড়িয়া থানা এলাকায়।বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।
রঘুনাথপুরে সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রঘুনাথপুর মহিলা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রবি কিস্কু। তার বাড়ি নিতুড়িয়া থানা এলাকায়।বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।  

পরিবারের দাবি, গত রবিবার দুপুরে বাড়ির বাইরে খেলার সময় ওই শিশু কন্যাটিকে নিজের বাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক।  সেখানে গিয়ে শিশুটির উপর অত্যাচার চালায়। পরে নির্যাতিতা কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বিষয়টি জানায়। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। পুলিশ জানায় মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।