ক্রাইম ব্লক

এবার পিক আপ ভ্যানে বালি! বোরোতে আটক চারচাকা

রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নদীঘাট থেকে বালি চুরি করার ছক বানচাল করে দিল বোরো থানার পুলিশ। খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি মহিন্দ্রা পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
এবার পিক আপ ভ্যানে বালি! বোরোতে আটক চারচাকা

 


নিজস্ব প্রতিনিধি,বোরো :

রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নদীঘাট থেকে বালি চুরি করার ছক বানচাল করে দিল বোরো থানার পুলিশ। খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি মহিন্দ্রা পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। শুক্রবার রাতে ডাবরা ঘাট এলাকায় নজরদারি এড়িয়ে বালির অবৈধ চোরাচালান চলছে,এমন একটি খবর পৌঁছায় বোরো থানার কাছে। তথ্য পাওয়ার পরেই আর সময় নষ্ট না করে  পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় নির্দিষ্ট ঘাটে। পুলিশের গাড়ির সাইরেন ও আলো দেখেই এলাকা থেকে চম্পট দেয় পাচারকারী দলের একাধিক সদস্য।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নদীর পাড়েই দাঁড়িয়ে থাকা বালি বোঝাই পিকআপ ভ্যানটিকে ঘিরে ফেলে পুলিশ। গাড়িটির চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। এর পরেই বালি-সহ পুরো গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।