স্বাস্থ্য ব্লক শহর

ফাইলেরিয়া দূরীকরণ মহাযজ্ঞে সামিল বিধায়ক

সোমবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা অভিযানের শুভ সূচনা করা হয়। ফাইলেরিয়া দূরীকরণের এই জরুরি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস এবং পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাইলেরিয়া দূরীকরণ মহাযজ্ঞে সামিল বিধায়ক

সুইটি চন্দ্র, পুরুলিয়া

ফাইলেরিয়া রোগকে সম্পূর্ণ নির্মূল করতে এক বিশেষ জনস্বাস্থ্য কর্মসূচির সূচনা হলো পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ সরকার এবং রাষ্ট্রীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ বিভাগের যৌথ উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে গণ ওষুধ সেবন কর্মসূচি ।

সোমবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা অভিযানের শুভ সূচনা করা হয়। ফাইলেরিয়া দূরীকরণের এই জরুরি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস এবং পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলার ১৪টি ব্লক এবং ৩টি পুরসভা এলাকার প্রায় ২৪ লক্ষ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।ফাইলেরিয়া প্রতিরোধে নাগরিকদের খাওয়ানো হবে ডিইসি  এবং অ্যালবেন্ডাজোল  ট্যাবলেট।
বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ানোর জন্য ময়দানে নামছেন ২৪৩২ জন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজরদারির জন্য থাকছেন ৪৭৪ জন সুপারভাইজার।

স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস জানান, "ফাইলেরিয়া একটি মশাবাহিত রোগ যা মানুষকে পঙ্গু করে দিতে পারে। তাই এই রোগকে গোড়া থেকে উপড়ে ফেলতে জেলার প্রতিটি ব্লকের ও পুরসভার সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী এবং আধিকারিকরা কোমর বেঁধে নেমেছেন। জনপ্রতিনিধি ও স্বাস্থ্য দপ্তরের যৌথ বার্তা জেলার একটি মানুষও যেন এই প্রতিষেধক ওষুধ খাওয়া থেকে বাদ না পড়েন। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী কয়েকদিন ব্যাপী জোরকদমে চলবে"।