সাধারণ খবর ব্লক

ভিন্ রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মৃ*ত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের

কাজের খোঁজে গিয়েছিলেন ভিন্ রাজ্যে। সেখান থেকে বাড়ি ফেরার পথে রেল লাইনের ধার থেকে উদ্ধার পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের দেহ। পুলিশ জানায় , মৃতের নাম বাপি সিংহ দেব (২৬)। তার বাড়ি বরাবাজার থানার বাগালবাঁধ গ্রামে।
ভিন্ রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মৃ*ত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

কাজের খোঁজে গিয়েছিলেন ভিন্ রাজ্যে।  সেখান থেকে বাড়ি ফেরার পথে রেল লাইনের ধার থেকে উদ্ধার পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের দেহ। পুলিশ জানায় , মৃতের নাম বাপি সিংহ দেব (২৬)। তার বাড়ি বরাবাজার থানার বাগালবাঁধ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ওই যুবক অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে মঙ্গলবার ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। মাঝ পথে বিশাখাপত্তনমে রেল লাইনের পাশে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে জিআরপি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। শুক্রবার গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।