নিজস্ব প্রতিনিধি, বোরো:
হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে মানবাজার ২ ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় মানুষজন। সোমবার প্ল্যাকার্ড হাতে নিয়ে হাসপাতালের বাইরে শ্লোগান তুলে এই দাবি পত্র তুলে দেওয়া হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক রবি শেখর কুমার রবি বলেন," হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিনের দাবি পত্রটিও পাঠানো হয়েছে।"
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় হাসপাতালে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে অন্ধকার নেমে এসেছে। এরেই মধ্যে এক প্রসূতির প্রসব করানো হচ্ছে টর্চের আলো জ্বালিয়ে। যদিও ওই হাসপাতালে বিদ্যুতের বিকল্প হিসেবে ইনভার্টার রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।