নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বালি বাজেয়াপ্ত করল পুলিশ ও ভূমি দপ্তর। শনিবার সন্ধ্যায় বলরামপুর থানার অন্তর্গত বেলা গ্রাম পঞ্চায়েতের বর্মা মাঝিডি গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়ে বললছে, বেরমা মাঝিডি গ্রামে বিপুল পরিমাণ বালি অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে, এমনই একটি সুনির্দিষ্ট গোপন তথ্য আসে আধিকারিকদের কাছে। খবর পাওয়ামাত্রই বলরামপুরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং বলরামপুর থানার পুলিশের একটি প্রতিনিধি দল যৌথভাবে ঘটনাস্থলে হানা দেয়। অভিযানে সেখান থেকে আনুমানিক ১,০০০ ঘনফুট বেআইনি বালি বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বালিটি বাজেয়াপ্ত করে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।