সাধারণ খবর ব্লক

জনকল্যাণ শিবিরে চরম বিশৃঙ্খলা, উত্তেজনা মানবাজার ২ নং ব্লকে

পুরুলিয়ার মানবাজার দু'নম্বর ব্লকের একটি শিবিরে 'স্বচ্ছ ভারত মিশন'-এর ফর্ম তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় মজুত থাকা সমস্ত ফর্ম, যার জেরে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা।
জনকল্যাণ শিবিরে চরম বিশৃঙ্খলা, উত্তেজনা মানবাজার ২ নং ব্লকে

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বিশেষ জনকল্যাণ শিবিরের। কিন্তু সেই শিবিরই রূপ নিল চরম বিশৃঙ্খলার। পুরুলিয়ার মানবাজার দু'নম্বর ব্লকের একটি শিবিরে 'স্বচ্ছ ভারত মিশন'-এর ফর্ম তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় মজুত থাকা সমস্ত ফর্ম, যার জেরে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা।

মিশন'-এর ফর্ম নেওয়ার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছিল। কিন্তু লাইনে দাঁড়িয়েও বহু মানুষ ফর্ম পাননি বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের দাবি, চাহিদার তুলনায় ফর্মের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন ফর্ম শেষ হয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়, তখনই উপস্থিত জনতা ধৈর্য‌ হারিয়ে ফেলে।