ক্রাইম ব্লক

আড়শায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দফতরের

আড়শায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দফতরের

নিজস্ব প্রতিনিধি, আড়শা:  

অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ ও আবগারি দফতর। শনিবার আড়শা থানার দাঁড়িকুলি, বহালপাড়, হেটগুগুই, উপরজাড়ি, রামুডি, জারাটাঁড় ও জাড়ি মোড়-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে প্রায় ৮০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। তাছাড়াও প্রায় ২,০০০ লিটার চোলাই মদের উপকরণ নষ্ট করার পাশাপাশি চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত ৯টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি উদ্ধার করা হয়।