নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সামনেই ১৫ই আগস্ট, দেশের ৮০তম স্বাধীনতা দিবস। আর এই দিনটিকে সামনে রেখে মানুষের মনে দেশপ্রেমের জোয়ার আনতে পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডে পালিত হল 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি। এই উদ্যোগের অঙ্গ হিসেবে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। লক্ষ্য একটাই। স্বাধীনতা দিবসের দিন প্রতিটি ভারতীয় যাতে সগর্বে নিজের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করেন, সেই উৎসাহ দিতেই মূলত এই উদ্যোগ। বুধবারের এই পতাকা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব। ছিলো এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।