নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বিদ্যুৎ চুরির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আড়শা থানায় অভিযোগ দায়ের করল আড়শা বিদ্যুৎ দফতর । অভিযোগ, এই থানার নাগড়া গ্রামের এক ব্যক্তি মিটারে কারচুপি করে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।