সাধারণ খবর ক্রাইম

নির্দেশ জেলাশাসকের, পুরুলিয়ায় বালি তোলা বন্ধ সব ঘাট থেকেই

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে,এই নির্দেশ অমান্য করে কেউ অবৈধভাবে বালি খনন বা পরিবহনের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশ জেলাশাসকের, পুরুলিয়ায় বালি তোলা বন্ধ সব ঘাট থেকেই

 

নিজস্ব প্রতিনিধি পুরুলিয়া:

বর্ষা মরশুমের কথা মাথায় রেখে পুরুলিয়া জেলাজুড়ে নদীগর্ভ থেকে বালি খনন ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিল প্রশাসন। আগামী ১৫ অগস্ট  থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। পুরুলিয়ার জেলা শাসক ও কালেক্টরের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, বিজ্ঞাপিত তারিখের পর নদীগর্ভ থেকে বালি উত্তোলন বেআইনি এবং আইনানুসারে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই নির্দেশ অমান্য করে কেউ অবৈধভাবে বালি খনন বা পরিবহনের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।