ক্রাইম ব্লক

ডিভিসির সৌরবিদ্যুৎ প্রকল্পে তার চুরি করল দুষ্কৃতীরা

অভিযোগ, দুষ্কৃতীরা প্রকল্পের সংযোগকারী তার কেটে নিয়ে গিয়েছে। তিনি জানান, চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এই ঘটনার জেরে প্রভাবিত হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ।
ডিভিসির সৌরবিদ্যুৎ প্রকল্পে তার চুরি করল দুষ্কৃতীরা

 

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

ডিভিসির সৌরবিদ্যুৎ প্রকল্পের ৬ কিমি এলাকার তার কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা।  নিতুড়িয়া থানার মহেশনদী এলাকার ঘটনা।

প্রকল্পের সাইট ইনচার্জ সুরেন্দ্র কুমার পাঠকের দাবি, গত বুধবার নিয়মিত পরিদর্শনে গিয়ে চুরির বিষয়টি নজরে আসে। অভিযোগ, দুষ্কৃতীরা প্রকল্পের সংযোগকারী তার কেটে নিয়ে গিয়েছে। তিনি জানান, চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এই ঘটনার জেরে প্রভাবিত হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ। ঘটনার খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রকল্প কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নিতুড়িয়া থানার পুলিশ।