শিক্ষা ব্লক

সৈনিক স্কুলের প্যারেডে মুগ্ধ মুখ্যমন্ত্রী, সারপ্রাইজ ভিজিটে দিলেন সাহায্যের প্রতিশ্রুতি

হেলিকপ্টারে নেমেছিলেন সৈনিক স্কুলের মাঠে। সেখানকার ক্যাডেটদের মনোমুগ্ধকর প্যারেড ও ড্রিল দেখে আচমকাই নিজের কনভয় থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে উপভোগ করলেন সৈনিক স্কুলের ছাত্রদের নিখুঁত কুচকাওয়াজ।
সৈনিক স্কুলের প্যারেডে মুগ্ধ মুখ্যমন্ত্রী, সারপ্রাইজ ভিজিটে দিলেন সাহায্যের প্রতিশ্রুতি

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

হেলিকপ্টারে নেমেছিলেন সৈনিক স্কুলের মাঠে। সেখানকার ক্যাডেটদের মনোমুগ্ধকর প্যারেড ও ড্রিল দেখে আচমকাই নিজের কনভয় থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে উপভোগ করলেন সৈনিক স্কুলের ছাত্রদের নিখুঁত কুচকাওয়াজ। পুরুলিয়া সফরে গিয়ে সৈনিক স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আর্থিক সহায়তার আশ্বাস দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মহানুভবতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুরুলিয়া সৈনিক স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রজনীশ কুমার।

সূত্রের খবর, সফরের মাঝেই সৈনিক স্কুলের ক্যাডেটদের ড্রিল চলতে দেখে নিজের যাত্রা স্থগিত রেখে কনভয় থামানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর সেই প্রশিক্ষণ প্রত্যক্ষ করার পর স্কুলের সামগ্রিক খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলের পরিকাঠামো আরও উন্নত করা এবং প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি, যাতে ক্যাডেটরা ভবিষ্যতে জাতীয় স্তরে আরও ভালো পারফর্ম করতে পারে।
মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট ও সহায়তার ঘোষণায় উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ।