রাজনীতি ব্লক

বুথ স্তরে সংগঠনের রাশ আরও শক্ত করতে বলরামপুরে বিজেপির বৈঠক

ভোট পার হলেও সংগঠনকে আরও চাঙ্গা করতে বলরামপুর বিধানসভায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ভোট পরবর্তী সাংগঠনিক বৈঠক।
বুথ স্তরে সংগঠনের রাশ আরও শক্ত করতে বলরামপুরে বিজেপির বৈঠক

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ভোট পার হলেও সংগঠনকে আরও চাঙ্গা করতে বলরামপুর বিধানসভায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ভোট পরবর্তী সাংগঠনিক বৈঠক।বলরামপুর বিধানসভার তিনটি মণ্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই বৈঠকে সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভোটের ফলাফল পর্যালোচনা এবং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত, বলরামপুরের বিধায়ক জলধর মাহাত সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব।

বৈঠকে  বিশেষ রাজনৈতিক দিক ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ,বুথ স্তরে সংগঠনের রাশ আরও শক্ত করতে এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে জোর দেওয়া হয়।
ভোট পরবর্তী সময়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি শান্ত রাখা এবং দলের কর্মকর্তাদের পাশে দাঁড়িয়ে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার বার্তা দেওয়া হয় শীর্ষ নেতৃত্বের তরফে।