টুকরো খবর ব্লক

বাঘমুন্ডিতে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু বাইক আরোহীর

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম দীনেশ কুমার। বাড়ি বাঘমুন্ডির থানার নিধিয়াডি গ্রামে।
বাঘমুন্ডিতে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ জানায়, মৃতের নাম দীনেশ কুমার।  বাড়ি বাঘমুন্ডির থানার নিধিয়াডি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার  রাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে একটি বাইকে করে দুজন বাড়ি ফিরছিল। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি সেরেংডি আমতলায় একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা মারে। যার ফলে বাইকে থাকা  দুজনই গুরুতর জখম হন। দ্রুত তাদের  উদ্ধার করে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু হয়।