ক্রাইম শহর

পুরুলিয়া শহরে বাড়ির বাইরে থেকে বাইক চুরির অভিযোগ

বাইক চুরির ঘটনা অব্যাহত জেলায় । এবার বাড়ির সামনে থেকে মোটর বাইক চুরির ঘটনা ঘটল পুরুলিয়া শহরে।
পুরুলিয়া শহরে বাড়ির বাইরে থেকে বাইক চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বাইক চুরির ঘটনা অব্যাহত জেলায় । এবার বাড়ির সামনে থেকে মোটর বাইক চুরির ঘটনা ঘটল পুরুলিয়া শহরে।

আদ্রা থানার কুমারডি গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ মাজী কর্মসূত্রে পুরুলিয়ায় শহরের মুনসেফডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছেন গত ১৬ এপ্রিল সকালে বাড়ির বাইরে মোটর বাইকটি তালা দিয়ে কাজে বেরিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরে দেখেন তার মোটর বাইকটি উধাও হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও বাইকটির কোনো হদিশ পাওয়া যায়নি। তারপরেই তিনি পুরুলিয়া সদর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির মামলা করেন।