রাজনীতি ব্লক

বিধায়ক সেবা কেন্দ্রে মানুষের অভাব অভিযোগ শুনলেন বলরামপুরের বিধায়ক

এদিন এক ব্যক্তি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয়ে বিধায়কের কাছে অভিযোগ জানান। তারপরেই তাকে সঙ্গে নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে যান বিধায়ক। দফতরের আধিকারিকদের তিনি প্রয়োজনীয় নথি যাচাই করে সব কিছু ঠিক থাকলে দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশ দেন ।
বিধায়ক সেবা কেন্দ্রে মানুষের অভাব অভিযোগ শুনলেন বলরামপুরের বিধায়ক

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বিধায়ক সেবা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। শুক্রবার বলরামপুর ব্লক সদরের সেবা কেন্দ্রে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন এক ব্যক্তি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয়ে বিধায়কের কাছে অভিযোগ জানান।  তারপরেই তাকে সঙ্গে নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে যান বিধায়ক। দফতরের আধিকারিকদের তিনি প্রয়োজনীয় নথি যাচাই করে সব কিছু ঠিক থাকলে দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশ দেন ।