সাধারণ খবর

থানায় এলে মিলবে দ্রুত সেবা, নির্দেশ প্রশাসনের

রাজ্যে ক্ষমতার পালা বদলে বিশেষ নির্দেশ। থানায় আসা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে পুলিশ প্রশাসন। এখন থেকে থানায় আসা প্রতিটি মানুষের সাথে অত্যন্ত ধৈর্য্য, নম্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য সকল থানার ওসি, আইসি এবং ইউনিট ইনচার্জদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
থানায় এলে মিলবে দ্রুত সেবা, নির্দেশ প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যে ক্ষমতার পালা বদলে বিশেষ নির্দেশ। থানায় আসা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে পুলিশ প্রশাসন। এখন থেকে থানায় আসা প্রতিটি মানুষের সাথে অত্যন্ত ধৈর্য্য, নম্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য সকল থানার ওসি, আইসি এবং ইউনিট ইনচার্জদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো অভিযোগকারী বা সাধারণ মানুষ থানায় এলে অপ্রয়োজনে বসিয়ে রাখা যাবে না। তাদের সমস্যার কথা দ্রুত শুনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সেবার মান বাড়াতে যে মূল পদক্ষেপসমূহ নেওয়া হচ্ছে, সেগুলি হলো—
১.থানায় আগত সাধারণ মানুষের সাথে কোনো রূপ দুর্ব্যবহার করা যাবে না। অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে তাদের অভিযোগ শুনতে হবে।
২.কোনো অভিযোগকারীকে দীর্ঘ সময় লাইনে বা থানায় বসিয়ে রেখে হয়রানি করা যাবে না।
৩.গরমে থানায় আসা সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে প্রতিটি থানায় বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের বার্তা, থানায় এসে সাধারণ মানুষ যেন একটি হয়রানি-মুক্ত, নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ পান, পুলিশ প্রশাসন তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।  জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য।