ক্রাইম ব্লক

প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে নাবালিকাকে ধর্ষ*ণ, গ্রেফতার অভিযুক্ত

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার টামনা থানার পুলিশ।
প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে নাবালিকাকে ধর্ষ*ণ, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃতের নাম আসলাম আনসারী। তার বাড়ি টামনা থানার টামনা বস্তি এলাকায়।

পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা ১৬ বছরের এক কিশোরী। তার অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। সেই সময় অভিযুক্ত গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইলে তুলে রাখে বলে অভিযোগ। দাবি করে টাকা। অভিযোগ, পরে দাবি মতো টাকা না পেয়ে অভিযুক্ত গোপন মুহূর্তের সেই সব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।