সাধারণ খবর ব্লক

বরাবাজারে বধূর অস্বাভাবিক মৃ*ত্যু

বরাবাজারে বধূর অস্বাভাবিক মৃ*ত্যু

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায় , মৃতার নাম নীলমণি মাহাতো (৪৭)। তার বাড়ি বরাবাজার থানার রানসি গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই বধূ অসুস্থ বোধ করলে তাকে তড়িঘড়ি বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে ওই বধূকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।