নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে নিজের গাড়িতে হাসপাতালে নিয়ে এলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ।
ঘটনাটি ঘটে পুরুলিয়ার জয়পুর এলাকায়। সোমবার রাতে জয়পুর এলাকায় এক যুবক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। সেই সময় দিল্লি থেকে রাঁচি হয়ে পুরুলিয়া আসার পথে সময় বিষয়টি সাংসদের নজরে আসে। রাস্তায় আহত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আর দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের সিকিউরিটি ও সহকারীদের সহায়তায় জখম যুবককে উদ্ধার করেন।
এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার ব্যবস্থা করা হয়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে জখম যুবকের প্রাথমিক চিকিৎসা শুরু করেন। সাংসদের এই মানবিক ও তৎপর ভূমিকায় স্থানীয় বাসিন্দারা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।