নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অস্ত্র সহ এক দুষ্কৃতিকে পাকড়াও করল পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। পুলিশ জানায়,ধৃতের নাম শেখ আফন। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ চাকড়া বাইপাস এলাকা থেকে শেখ আফনকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি বন্দুক উদ্ধার হয়। বৈধ কোনো নথি না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত শেখ আফন অতীতেও চুরি,ডাকাতি এবং বেআইনি আগ্নেয়াস্ত্রের মামলা জড়িত ছিলো ।