ব্লক

বলরামপুরে গাড়ির ধাক্কায় আহত ৮ জন

চার চাকা গাড়ির ধাক্কা সাইকেলকে। ঘটনায় আহত সাইকেলে থাকা দুই ভাইবোন সহ আরও ৬ জন।
বলরামপুরে গাড়ির ধাক্কায় আহত ৮ জন

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:  

চার চাকা গাড়ির ধাক্কা সাইকেলকে। ঘটনায় আহত সাইকেলে থাকা দুই ভাইবোন সহ  আরও ৬ জন।
জানা গিয়েছে, শুক্রবার বলরামপুরে  জাতীয় সড়কের ফুটপাথ ধরে একটি সাইকেলে চেপে যাচ্ছিল দুই ভাইবোন। অভিযোগ ওই সময় একটি চার চাকা গাড়ি এসে তাদের ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যার ফলে সাইকেলে থাকা দুজন সহ মোট ৮ জন জখম হন। দ্রুত তাদের  উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ ।