ক্রাইম ব্লক

পুরুলিয়ায় বেআইনি বালি পাচারের অভিযোগে আটক ৩ টি ট্রাক্টর

ধৃতরা হল পুরুলিয়া মফস্বল থানার ভাগাবাঁধ গ্রামের শুভঙ্কর রাজোয়াড় ,আনাই গ্রামের বাসিন্দা প্রদীপ বাউরি ও মিলন মাহাতো। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুরুলিয়ায় বেআইনি বালি পাচারের অভিযোগে আটক ৩ টি ট্রাক্টর

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বেআইনি বালি পাচারে রাশ পড়ছে না জেলায়। শুক্রবার বালি পাচারের অভিযোগে তিনটি ট্রাক্টর আটক করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন চালককে। 
পুলিশ জানায় , ধৃতরা হল পুরুলিয়া মফস্বল থানার ভাগাবাঁধ গ্রামের শুভঙ্কর রাজোয়াড় ,আনাই গ্রামের বাসিন্দা প্রদীপ বাউরি ও মিলন মাহাতো। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শীতলপুর গ্রাম থেকে বালি বোঝাই ওই তিনটি ট্রাক্টর আটক করা হয়। পুলিশের দাবি ধৃতরা কংসাবতী নদীর জামবাদ ঘাট থেকে বেআইনি ভাবে বালি উত্তোলনে করে যাচ্ছিল। এই ঘটনায় চালক ছাড়াও আটক ট্রাক্টর গুলির মালিকদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।