নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হোটেলের পানশালায় গান বাজানোকে কেন্দ্র করে ঝামেলা। পরে হোটেল কর্তৃপক্ষ বাউন্সারদের ডেকে দুই যুবককে বেধড়ক মারধর করানোর অভিযোগ উঠল । ঘটনা পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের একটি বিলাসবহুল হোটেলে। পাশাপশি তাদের কাছ থেকে নগদ টাকা লুঠের অভিযোগও ওঠে।
অন্যদিকে ওই দুই সুরাপ্রেমীদের বিরুদ্ধে হোটেলের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীকে মারধর এবং ক্যাশ বাকসো থেকে টাকা চুরির পাল্টা অভিযোগ উঠে। এই ঘটনায় দুই পক্ষের তিনজন রক্তাক্ত জখম হয়। তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে দুই তরফের অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক মামলা রুজু করে তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
ছবি : প্রতীকী