নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছিল বেআইনি বালি খনন ও পরিবহনের কারবার। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সূত্রের খবর পেয়ে অতর্কিতে হানা দিয়ে বালি মাফিয়াদের বড়সড় ঝটকা দিল মানবাজার থানার পুলিশ।
মানবাজার থানা এলাকার বালি পাচারের রুটগুলিতে বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযান চলাকালীন মানবাজার-পায়রাচালি রোডের বাসুডিহ গ্রামের কাছে সন্দেহভাজন তিনটি বালি বোঝাই ডাম্পারকে আটকায় পুলিশ। গাড়িগুলিতে তল্লাশি চালাতেই দেখা যায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে গাড়ি ওভারলোড করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃত গাড়িগুলির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পুরুলিয়ার আঞ্চলিক পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে।