ক্রাইম ব্লক

বরাবাজারে জোর করে ধর্মান্তরের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

বরাবাজারে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আবেল মুর্মু ও সরোদিনী সরেন। তাঁদের আদি বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বরহালি থানার ডুমুরিয়া এবং দুমকা জেলার বাগালজোড়ি গ্রামে।
বরাবাজারে জোর করে ধর্মান্তরের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

 

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

বরাবাজারে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আবেল মুর্মু ও সরোদিনী সরেন। তাঁদের আদি বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বরহালি থানার ডুমুরিয়া এবং দুমকা জেলার বাগালজোড়ি গ্রামে। বর্তমানে তাঁরা বরাবাজার থানার গোড়সাই গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোড়সাই গ্রামের বাসিন্দা রাজু বাউরি বরাবাজার থানায় ওই দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কয়েক দিন ধরে তাঁর ছেলে-মেয়েরা অসুস্থ থাকায় সেই সুযোগে আবেল ও সরোদিনী তাঁদের নিজেদের ধর্ম গ্রহণের জন্য নানা প্রলোভন দেখাচ্ছিলেন।

অভিযোগকারীর দাবি, রবিবার দুপুরে ওই দুই অভিযুক্ত ধর্মীয় গ্রন্থ নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন এবং কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু করেন। তিনি তাতে বাধা দিলে অভিযুক্তেরা তাঁর উপর চড়াও হন বলেও অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতেই আবেল মুর্মু ও সরোদিনী সরেনকে গ্রেফতার করে বরাবাজার থানার পুলিশ। সোমবার তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।