ক্রাইম ব্লক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ , গ্রেফতার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বোরো থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম ছোটন সিং সর্দার। তার বাড়ি বোরো থানার জামতোড়িয়া গ্রামে। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ , গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, বোরো:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বোরো থানার পুলিশ।  পুলিশ জানায়, ধৃতের নাম ছোটন সিং সর্দার। তার বাড়ি বোরো থানার জামতোড়িয়া গ্রামে। রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার  বাঁকুড়ার রানিবাঁধ থানা এলাকার এক বধূ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বোরো থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ওই বধূ জানায়, তিন-চার বছর আগে বছর ২৫ এর ওই যুবকের সাথে আলাপ হয় তার। বন্ধুত্ব থেকে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে । পরে ওই বধূ তার স্বামী এবং শ্বশুরবাড়ির ছেড়ে ওই যুবকের কাছে চলে আসেন। অভিযোগ গড়বেতা এলাকায় ওই মহিলাকে নিয়ে থাকা শুরু করে অভিযুক্ত। সেখানে তাদের মধ্যে নিয়মিত গোপন মেলামেশা হতো। তবে বর্তমানে বিয়ের কথা বলতেই বেঁকে বসে যুবকটি। অভিযোগের পর নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়।