নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল জয়পুর থানার পুলিশ। বুধবার রাতে জয়পুর থানার মায়াডি গ্রামের কাছ থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে , গোপন সূত্রে খবর আসে ইজরি নদী থেকে বেআইনি ভাবে একটি ট্রাক্টর বালি উত্তোলন করছে । তারপরেই পুলিশ ঘটনাস্থলের পথে রওনা দেয়। এরেই মাঝে মায়াডির কাছে পুলিশকে দেখে বালি বোঝাই ট্রাক্টরটি ছেড়ে চালক পালিয়ে যায়। এই ঘটনায় পলাতক চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে জয়পুর থানার পুলিশ।