অন্যান্য

পুরুলিয়ায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বজ্রাঘাতে জখম মহিলা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ আগস্ট দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা রয়েছে।
পুরুলিয়ায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বজ্রাঘাতে জখম মহিলা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বুধবার পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত ভাবে। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ২৬ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৬.১৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে—২৫.৬ মিমি। মানবাজারে ২০, জয়পুরে ১৮.৩ এবং পারায় ৫.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মানবাজারের রাঙাটাঁড় গ্রামে বজ্রাঘাতে জখম হয়েছেন পানবালা মাহাতো নামে এক গৃহবধূ।

এছাড়া হুড়ায় ৪.৬, হাতোয়ারায় ৩, পুঞ্চায় ২.৬ এবং নিতুড়িয়ায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর, সাঁতুড়ি ও কাশিপুরে কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ আগস্ট দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা রয়েছে।

গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হলেও বর্ষার শেষভাগে ফের বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলার সর্বত্র সমান বৃষ্টি না হওয়ায় স্থানীয় ভাবে বৃষ্টির পরিস্থিতিতে এখনও যথেষ্ট তারতম্য রয়েছে।