নিজস্ব প্রতিনিধি, হুড়া:
জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হুড়ায়। রবিবার দুপুরে ফুটিয়ারি জলাধারের অদূরে একটি জঙ্গলে গাছের ডাল থেকে দেহটি উদ্ধার করে হুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, মৃত যুবকের আনুমানিক বয়স ৪৫ বছর।
এদিন ওই জঙ্গলের ডালে দেহটি ঝুলতে দেখেন এলাকার মানুষজন। তারপরেই খবর দেওয়া হয় হুড়া থানায়। খবর পেয়ে হুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ। পাশাপশি মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।