রাজনীতি শহর

বিজয় মিছিল থেকে উন্নয়নের রূপরেখা দিলেন সুদীপ

পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মিষ্টি মুখ করিয়ে যেমন মেতে উঠলেন বিজয় মিছিলের আনন্দে, তেমনই মনে করিয়ে দিলেন আসল কাজ তো এবার শুরু।
বিজয় মিছিল থেকে উন্নয়নের রূপরেখা দিলেন সুদীপ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাজনীতির চেনা বৃত্তের বাইরে গিয়ে একটু অন্য ছবি দেখালেন  পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। মিষ্টি মুখ করিয়ে যেমন মেতে উঠলেন বিজয় মিছিলের আনন্দে, তেমনই মনে করিয়ে দিলেন আসল কাজ তো এবার শুরু।

বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়েছিল বিজেপির এক বিশাল বিজয় মিছিল। ভাগাবাঁধ পাড়া থেকে শুরু হয়ে মিছিলটি সরকার পাড়া, নামো পাড়া ও চক বাজার হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এলাকায় 'কাল্টু' নামে পরিচিত এই বিধায়কের জনসংযোগের চেনা ছবি ধরা পড়ল এদিন। পথচলতি সাধারণ মানুষকে নিজের হাতে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করান তিনি। যা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

মিছিলের শেষে বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তাঁর আগামী দিনের কাজের রূপরেখা স্পষ্ট করে বলেন,
"আজ নিজের ওয়ার্ডের বিজয় মিছিলে সামিল হয়েছি। সম্প্রতি ঘোষিত 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনেদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ ও আনন্দ দেখা দিয়েছে। মানুষের এই ভরসাকে মর্যাদা দিতে আমি ও আমার দলের কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সাধারণ মানুষের সমস্যার দ্রুত নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি আমরা।"