নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:
স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে রঘুনাথপর ২ নং ব্লকের পোড়াডিহা গোঁসাই নদীর ঘাটে। তলিয়ে যাওয়া ছাত্রের নাম অঙ্কিত মাহাথা(১৮)।তার বাড়ি পোড়াডিহা গ্রামেই।
জানা গিয়েছে, বুধবার দুপুরে বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিল বছর ১৮ র ওই ছাত্র । কিন্তু কোনো কারনে জলে তলিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই উদ্ধারে নামেন পরিবারের লোকজন ও স্থানীয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় থানায়। পরে বিপর্যয় মোকাবিলার সদস্যরা উদ্ধার কার্যে নামেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাড়া বিধানসভার বিধায়ক তথা জেলার মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি।