নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানায় , মৃতের নাম সুনীল মাহাতো (৩১)।তার বাড়ি বরাবাজারের বাগালবাঁধ গ্রামে।
মঙ্গলবার সকালে ওই যুবককে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের লোকজন । দ্রুত তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।