সাধারণ খবর শিক্ষা ব্লক

স্বাধীনতা দিবসের পাশে বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ঋষি অরবিন্দ জন্মজয়ন্তী

দেশ জুড়ে স্বাধীনতা দিবসের উৎসব। সেই উৎসাহ ও উদ্দীপনার মাঝেই পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে পালিত হল স্বাধীনতা দিবস। পাশাপাশি, শনিবার উদযাপন করা হয় ঋষি অরবিন্দ ঘোষের জন্মজয়ন্তীও।
স্বাধীনতা দিবসের পাশে বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ঋষি অরবিন্দ জন্মজয়ন্তী

শুভদীপ মাহাতো, পুরুলিয়া:

দেশ জুড়ে স্বাধীনতা দিবসের উৎসব। সেই উৎসাহ ও উদ্দীপনার মাঝেই পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে পালিত হল স্বাধীনতা দিবস। পাশাপাশি, শনিবার  উদযাপন করা হয় ঋষি অরবিন্দ ঘোষের জন্মজয়ন্তীও।

সকাল ঠিক ১০ টা নাগাদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য ড. পবিত্রকুমার চক্রবর্তী ।  এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, গবেষক এবং ছাত্র-ছাত্রীরা।

জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। সিধো-কানহো-বিরসার মূর্তির পাদদেশে এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি মাইকেল মধুসূদন দত্তের আবক্ষ মূর্তি ও শ্রী অরবিন্দ ঘোষের প্রতিকৃতিতেও মাল্যদান করেন উপস্থিত সকলে। এরপর প্রদীপ জ্বালিয়ে আজকের এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।