সাধারণ খবর

পদোন্নতি পেয়ে পুরুলিয়ার পুলিশ সুপারের বদলি, নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি পদোন্নতি হয়ে যুগ্ম পুলিশ কমিশনার হয়ে যাচ্ছেন কলকাতা কলকাতা পুলিশের আর্ম পুলিশে। পুরুলিয়া পুলিশ সুপারের দায়িত্ব পেলেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ।
পদোন্নতি পেয়ে পুরুলিয়ার পুলিশ সুপারের বদলি, নতুন পুলিশ সুপার কুমার সানি রাজ

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:

বদলি হলেন পুরুলিয়ার পুলিশ সুপার সহ অতিরিক্ত দুই পুলিশ সুপার। সোমবার রাজ্যের তরফে ১৭৯ জন পুলিশ আধিকারিকের বদলির আদেশ জারি হয়। ওই তালিকায় রয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জর্জ এলেন জন ও অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) রসপ্রীত সিং।

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি পদোন্নতি হয়ে যুগ্ম পুলিশ কমিশনার হয়ে যাচ্ছেন কলকাতা কলকাতা পুলিশের আর্ম পুলিশে। পুরুলিয়া পুলিশ সুপারের দায়িত্ব পেলেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ।
অন্যদিকে বারাসাত পুলিশ জেলার বারাসাত মহকুমা পুলিশ আধিকারিক বিদ্যাগর আজিংকা অনন্ত পদোন্নতি হয়ে আসছেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান )। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুরকে পদোন্নতি দিয়ে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান)-র দায়িত্বে পাঠানো হয়েছে।

ছবি : (বাঁদিকে) কুমার সানি রাজ, (ডান দিকে) বৈভব তেওয়ারি