সাধারণ খবর শহর

জনশুনানি‌ কর্মসূচিতে পুরুলিয়ার আম আদমিদের অভাব অভিযোগ শুনলেন জেলাশাসক

প্রশাসন সূত্রে জানা গেছে, এখন থেকে সাধারণ মানুষের প্রশাসনিক হয়রানি কমাতে এবং সমস্যার দ্রুত নিষ্পত্তিতে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশেষ জনশুনানির আয়োজন করা হবে। শুধু জেলাশাসকের দফতরই নয়, এই একই দিনে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থেকে জনশুনানি গ্রহণ করবেন সংশ্লিষ্ট মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকরা ।
জনশুনানি‌ কর্মসূচিতে পুরুলিয়ার আম আদমিদের অভাব অভিযোগ শুনলেন জেলাশাসক

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের কাছে নিজের ক্ষোভ বা সমস্যার কথা সরাসরি জানাতে পারা একসময় ছিল সাধারণ মানুষের কাছে দুরূহ ব্যাপার। তবে সেই দূরত্ব ঘুচিয়ে এবার সরাসরি জনতার দরবারে পৌঁছানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন। মঙ্গলবার পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত হয় বিশেষ জনশুনানি‌ কর্মসূচি। যেখানে উপস্থিত থেকে নিজে হাতে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ করেন এবং মনোযোগ সহকারে শোনেন জেলাশাসক সুধীর কোন্থম ।

জেলাশাসকের সামনে গিয়ে নিজেদের ক্ষোভ ও দাবির কথা জানাতে পেরে বেজায় খুশি ব্লকের প্রত্যন্ত গ্রাম থেকে আসা বাসিন্দারা। মূলত পানীয় জল, কাঁচা রাস্তা মেরামত, আবাসন যোজনার সুযোগ-সুবিধা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের অনিয়ম বা জটিলতা নিয়েই জেলাশাসকের দরবারে দরবার করেন সাধারণ মানুষ।

প্রশাসন সূত্রে জানা গেছে, এখন থেকে সাধারণ মানুষের প্রশাসনিক হয়রানি কমাতে এবং সমস্যার দ্রুত নিষ্পত্তিতে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশেষ জনশুনানির আয়োজন করা হবে। শুধু জেলাশাসকের দফতরই নয়, এই একই দিনে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থেকে জনশুনানি গ্রহণ করবেন সংশ্লিষ্ট মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকরা । প্রশাসনের এই শীর্ষ আধিকারিকদের এভাবে সরাসরি কাছে পাওয়ায় এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।