রাজনীতি ব্লক

মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ইস্তফাপত্র গৃহীত

গত ১ সেপ্টেম্বর প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উর্মিলা। পঞ্চায়েত আইন মেনে তারপরই তলবি সভা ডাকা হয়। এ দিন ১১ জন সদস্যের মধ্যে ১০ জন সভায় হাজির ছিলেন। তাঁদের মধ্যে ১ জন তৃণমূল, ৭ জন কংগ্রেস, ১ জন আজসু এবং ১ জন নির্দল।
মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ইস্তফাপত্র গৃহীত

 


নিজস্ব প্রতিনিধি,ঝালদা:


টানাপোড়েনের অবসান। দু’দিনের মাথায় মাড়ু-মসিনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উর্মিলা নায়কের ইস্তফাপত্র গৃহীত হল। বৃহস্পতিবার তলবি সভা ডেকে সর্বসম্মতিক্রমে সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়। গত ১ সেপ্টেম্বর প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উর্মিলা। পঞ্চায়েত আইন মেনে তারপরই তলবি সভা ডাকা হয়।
এ দিন ১১ জন সদস্যের মধ্যে ১০ জন সভায় হাজির ছিলেন। তাঁদের মধ্যে ১ জন তৃণমূল, ৭ জন কংগ্রেস, ১ জন আজসু এবং ১ জন নির্দল।
পঞ্চায়েত সদস্য রহিন কুমার বলেন, “তলবি সভায়  প্রধানের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। সর্বসম্মতিতে তা গৃহীত হয়েছে। আইন মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।” এ দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় মোতায়েন ছিল পুলিশ।