অন্যান্য

শুক্রবারও বৃষ্টিহীন পুরুলিয়া, সোমবার থেকে বাড়তে পারে বর্ষণ

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারও বৃষ্টিহীন পুরুলিয়া, সোমবার থেকে বাড়তে পারে বর্ষণ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বৃষ্টিতে ফের বিরতি পুরুলিয়ায়। শুক্রবার, ৪ সেপ্টেম্বর জেলায় কোনও বৃষ্টিপাতের রেকর্ড হয়নি। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি।

তবে এই বৃষ্টিহীনতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি হতে পারে। পুরুলিয়াতেও সেই বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।